ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বেলারুশের

Ayesha Siddika | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ - ০১:১৬:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেদের অঞ্চলে ঢুকে পড়ায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বেলারুশ। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর ছোড়া ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে বেলারুশের সামরিক বাহিনী।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী ব্রেস্ট অঞ্চলের গোরবাখা গ্রামের একটি কৃষিক্ষেতে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ে। এতে অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর বিষয়টি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেতের ওপর ক্ষেপণাস্ত্রের কয়েকটি টুকরা পড়ে রয়েছে।

যখন বেলারুশের কর্মকর্তারা সীমান্তে সেনা সমাবেশ ও তাদেরকে ফায়ারিং পজিশনে মোতায়েন করার জন্য অভিযুক্ত করছেন তখন এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনাটি ঘটল। সীমান্ত পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ উল্লেখ করে বেলারুশের কয়েকটি সীমান্ত এলাকায় লোকজনের চলাফেরা সীমিত করেছে মিনস্ক সরকার। সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৫

▎সর্বশেষ

ad