আরো ৩ মামলায় গ্রেপ্তার রিজভী

Ayesha Siddika | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ - ০৪:৪০:৫৫ পিএম

ডেস্ক নিউজ : নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন পুলিশ তিন মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আবেদন মঞ্জুর করেন। রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।  

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অনেকে আহত হন। ওই দিন নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

কিউটিভি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad