ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

চৌগাছায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষক দাম পেয়ে খুশি

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ - ০৪:৩৩:৩৩ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। দাম বেশী পেয়ে বেজায় খুশি তারা। এ উপজেলায় বিকল্প ফসল হিসেবে এখন ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা।উৎপাদন খরচ কম, দাম ভালো ও চাহিদা বেশি থাকায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে তাদের।

উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, কম খরচে স্বল্প সময়ে লাভ বেশি হওয়ায় চৌগাছার কৃষকেরা এখন ভুট্টা চাষে ঝুঁকছেন। গত বছর এ উপজেলায় ৩২০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়। চলতি বছর উপজেলায় ৪৭০ হেক্টর জমিতে পাইনোয়ার ৩৩.৫৫, কাবেরি ১০০ ও ব্র্যাকের যুবরাজ ও এলিট জাতের ভুট্টারআবাদ হয়েছে।

উপজেলার স্বরুপদহ ইউনিয়নের দেবালয় গ্রামের কৃষক আনোয়ার হোসেন আনার বলেন, কয়েক বছর ধরে লোকসানের কারণে সবজি, ধান ও পাট চাষে আগ্রহ হারায় চাষিরা। ধান চাষ কমলেও বেড়েছে ভুট্টা ও শরীষার চাষ। সে ক্ষেত্রে ভুট্টা চাষে ঝুঁকি কম। এ বছর আমার রয়েছে ৪ বিঘা ভুট্টা দারুণ হয়েছে কয়েক দিন পরেই ভাঙ্গা যাবে। ফলন ও দাম দুটইভালো পাবো বলে আশা করছি।

উপজেলার নারায়নপুর, পেটভরা, গুয়াতলী, সুখপুকুরিয়া, চুটারহুদা, দেবালয়, মাধবপুর, হাকিমপুর, পাতিবিলা, নিয়ামতপুর, চাঁদপাড়া, খড়িঞ্চা, আন্দারকোটা, রামকৃষ্ণপুর, নগরবর্ণিসহ বিভিন্ন এলাকায় এখন আগের চেয়েভুট্টার আবাদ বেশি হচ্ছে। চাহিদা থাকায় ভুট্টার দামও ভালো পাচ্ছেন কৃষকেরা।

রামকৃষ্ণপুর গ্রামের কৃষক লাবলুর রহমান বলেন গত বছর যে ভুট্টার দাম ছিল প্রতি মণ ৭০০ থেকে ৭৫০ টাকা,সেই ভুট্টা এ বছর কৃষকেরা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করছেন। সেজন্য যেসব জমিতে গত বছরও অন্য আবাদ হতো, সেসব জমিতে মাঠের পর মাঠ দেখা যাচ্ছে ভুট্টার চাষ।

পেটভরা গ্রামের ভুট্টাচাষী আব্দুল আলিম বলেন, এ বছর ৩ বিঘা জমিতে এলিট জাতের ভুট্টারবীজ রোপণ করেছি। চারার অবস্থা বেশ ভালো। এ বছর প্রথম ভুট্টার চাষ করেছি। অন্য আবাদের তুলনায় ভুট্টা চাষেখরচ ওঅনেক কম। ভালো ফলন হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সমরেন বিশ্বাস বলেন, চলতি বছর এ উপজেলায় ৪৭০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। দাম বেশি হওয়াতে কৃষকরা ভট্টাচাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষি অফিস থেকে কৃষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad