ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করব: কাদের

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ - ০৩:৫৭:১১ পিএম

ডেস্ক নিউজ : দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করবো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। বিদেশি দূতাবাসের যারা কথা বলেন তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভিয়েনা কনভেনশনে যে নিয়ম রয়েছে তার বাইরে তাদের যাওয়া উচিত না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই সমাধান করব। তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনা অতীতে ঘটেছে। সেটার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা সতর্ক পাহারায় থাকব।

পার্টি হিসেবে আমরা ক্ষমতায়, আমরা উস্কানি দিতে পারি না। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, আগুন সন্ত্রাস করে এবং জনজীবনে অশান্তি ও দুর্ভোগের কারণ সৃষ্টি করে, সে অবস্থায় পরিস্থিতি বলে দেবে কীভাবে আমরা মোকাবিলা করব। তবে অপকর্ম করলে সেটার জবাব তো শান্তিপূর্ণভাবে করা যাবে না। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের অর্পিত দায়িত্ব আছে এবং তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবে।

 

 

কিউটিভি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad