ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আওয়ামী লীগের পুনর্গঠিত কমিটি আগামী নির্বাচনেও বিজয় আনবে : হাছান মাহমুদ

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ - ১১:০১:৩১ পিএম

ডেস্ক নিউজ : পুনর্গঠিত কমিটির নেতৃত্বে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় অর্জন হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘৫৯ বছরে বাংলাদেশ টেলিভিশন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের সম্মেলন হয়েছে। নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খুব বেশি পরিবর্তন আসেনি, আগের কমিটির অনেকেই নতুন কমিটিতে রয়েছেন। তার কারণ প্রধানমন্ত্রী তাদের ওপর আস্থা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই। ৭৫ সালের পর আওয়ামী লীগ যখন বহু ভাগে বিভক্ত, সে সময় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, সন্তানকে মা যেমন লালন-পালন করে বড় করে, একইভাবে বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকেও অনেক কষ্ট করে শেখ হাসিনা সুসংগঠিত করেছেন, দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন। সুতরাং শুধু দলেই নয়, বাংলাদেশেও শেখ হাসিনার বিকল্প নেই। যত সমালোচনাই হোক না কেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করেছেন শেখ হাসিনাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন পৃথিবীর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপিত হয়। বিশ্ব খাদ্য সংস্থা, জাতিসংঘ অন্যান্য দেশের কাছে বাংলাদেশকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে।

 

 

কিউটিভি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫২

▎সর্বশেষ

ad