ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রীর ছবি দেখার দাবি, শেখ হাসিনা বললেন ‘ভাগো’

Ayesha Siddika | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ - ০৬:৪৭:০০ পিএম

ডেস্ক নিউজ : দলের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে দেশের জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার দাবি জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’ এ সময় রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’শনিবার বিকাল ৩টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে বিভিন্ন বিভাগের একজন করে নেতা বক্তব্য দেন। এ সময় ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলার সভাপতি বাকী বিল্লাহ বক্তব্য দিতে গিয়ে দেশের মুদ্রায় শেখ হাসিনার ছবি রাখার দাবি জানান।

 

 

কিউটিভি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad