ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাকিস্তানের সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া: শেখ সেলিম

Ayesha Siddika | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ - ০৩:৪৫:০৭ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও পাকিস্তান মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন এ কথা বলেন তিনি।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে পাকিস্তানে শাসকের দ্বারা বহু অত্যাচর সহ্য করেছেন। মৃত্যুরমুখোমুখী দাড়িয়েও বঙ্গবন্ধু দেশের মানুষের স্বাধীনতার জন্য আপোষ করেননি। তিনি বলেন, বঙ্গবন্ধু ৬ দফা বাস্তবায়ন করতে যেখানে সমাবেশ করেছেন সেখানে বাধা দেওয়া হয়েছে। তারপরও তাকে দমানো যায়নি।

আওয়ামী লীগের এই প্রবীন নেতা বলেন, শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করতে ইনডেমনিটি জারি করে জিয়া। এমনকি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে আসতে দেওয়া হয়নি। এরপর শেখ হাসিনা সব বাধা অতিক্রম করে দেশে এসে আওয়ামী লীগের হাল ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে সম্ভবনার দিকে নিয়ে গেছেন।

শেখ সেলিম বলেন, আওয়ামী লীগের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। স্বাধীনতা থেকে শুরু করে এদেশের যত অর্জন সবকিছু আওয়ামী লীগের।  তাই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ইতিহাস জানতে হবে। এদেশের ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের প্রতি কমিটেড। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শপথ করেছিেলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার করবেন, তা তিনি করেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

 

 

 

কিউটিভি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad