ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শেখ হাসিনাকে হটাতে ডান-বাম এক হয়েছে: কাদের

Ayesha Siddika | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ - ০৪:০৯:৪১ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারকে হটাতে ডান-বাম এক হয়েছে। প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল একসঙ্গে হয়ে গেলে প্রতিক্রিয়াশীল কি থাকে? সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কি করে দেশের মেরামত করে। দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সব কিছু ভালো আছে। দেশের মধ্যে যা মেরামত করেছে তা আওয়ামী লীগই করছে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সুশৃঙ্খল সন্মেলন করে দেখতে চান।  আওয়ামী লীগ আবারও দেশের মধ্যে দেখাতে চান আওয়ামী একটা সুশৃঙ্খলভাবে দেশের দায়িত্ব নিতে প্রস্তুত।

তিনি বলেন, শৃঙ্খলা উপকমিটির সদস্যরা বিগত সম্মেলনেও তারা তাদের দায়িত্ব যথাযথ ভূমিকা পালন করেছে এবং আ ফ ম বাহাউদ্দীন নাছিমের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও  স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন,  বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহ উল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ বিভিন্ন নেতাকর্মী।

 

 

কিউটিভি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad