পায়ে ব্যান্ডেজ নিয়েই যা করলেন দিশা

Ayesha Siddika | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ - ০৪:৩৭:০০ পিএম

বিনোদন ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে ‘এক ভিলেন রিটার্নস’ মুক্তি পেয়েছে দিশা পাটানির। সিদ্ধার্থ মালহোত্রার সাথে ‘যোদ্ধা’ ছবির কাজ শেষ করেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। আপাতত তামিল ও তেলেগু ভাষার ছবি নিয়ে ব্যস্ত দিশা। এরইমধ্যে পায়ে চোট পেয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে দিশা তার অসুস্থতার কথা জানিয়েছেন। ছবিতে দেখা গেছে, গামলায় বরফ-পানিতে তার পায়ের পাতা ডোবানো।। ছবির নিচে দিশা লিখেছেন, ‘আমি কী এক সপ্তাহের জন্য আঘাত মুক্ত থাকতে পারি? আমার চলাফেরা কেন এত আগোছালো?’ তবে দিশা কীভাবে আঘাত পেয়েছেন তা জানা যায়নি।

পায়ের ইনজুরি নিয়ে ঘরে বসে থাকেননি দিশা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইনস্টাগ্রামে ছবি পোস্টের পর রেস্তোরাঁয় দেখা গেছে দিশাকে। অবশ্য পায়ে ব্যান্ডেজও ছিল বলিউডের জনপ্রিয় এই নায়িকার।

 

 

কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad