আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৬:৪৫:৪৮ পিএম

ডেস্ক নিউজ : গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য সাভারের বেশ কিছু এলাকায় আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ রবিবার তিতাস গ্যাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার ক্যান্টনমেন্ট, সাভার চামড়া শিল্প এলাকা, পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টারসহ সাভারের আওতাধীন কিছু এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/সন্ধ্যা ৬.৪৫

▎সর্বশেষ

ad