ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

জলবায়ু সম্মেলনে যোগ দেবেন লুলা

Anima Rakhi | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ১০:০২:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার বলেছেন, তিনি আগামী সপ্তাহে কোপ-২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে মিশরে যাবেন এবং বিশ্ব নেতাদের সাথে বৈঠক করবেন।

গত মাসের নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে পরাজিত করেন। আগামী ১ জানুয়ারি তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে শারম আল-শেখ-এ চলমান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ওয়ার্কার্স পার্টির (পিটি) এ নেতা কোন কোন নেতার সাথে বৈঠক করবেন তা নির্দিষ্ট করেননি।

লুলা ব্রাসিলিয়াতে আইন প্রণেতাদের সাথে বৈঠককালে বলেন ‘আমি সোমবার মিশর যাব। চার বছরে জাইর বোলসোনারোর চেয়ে আমি একদিনেই বিশ্ব নেতাদের সাথে আরও বেশি আলোচনা করব।’

৭৭ বছর বয়সী লুলা আরো বলেন, ‘আমরা ব্রাজিলকে আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্রে স্থাপন করব।’ তিনি বলেন, ২০০৩-২০১০ এর দুটি পূর্ববর্তী ম্যান্ডেটের পরে অক্টোবরে তীব্র প্রতিদ্বদ্ধিতার মধ্যদিয়ে তার অতি-ডানপন্থী বলসোনারোকে পরাজিত করায় বিশ্বে অনেক ‘প্রত্যাশা’ তৈরি হয়েছে।

জলবায়ু পরিবর্তনের সন্দেহবাদী বোলসোনারোর অধীনে প্রথম তিন বছরে আমাজন রেইনফরেস্টে গড় বার্ষিক বন উজাড় আগের দশকের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে। লুলা পরিবেশ সুরক্ষাকে তার প্ল্যাটফর্মের মূল অংশ করে তুলেছেন এবং ‘জিরো ডিফরেস্টেশন’-এর প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্রাজিলিয়ান মিডিয়া জানিয়েছে, ১৮ নভেম্বর কোপ-২৭ শেষ হলে, লুলা প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা ও প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সাথে বৈঠক করতে পর্তুগাল যাবেন।

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০১

▎সর্বশেষ

ad