ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

লাল-সবুজ পতাকা নিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা

Ayesha Siddika | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ - ০৪:১০:৫৩ পিএম

ডেসক্ নিউজ : দুদিন আগে থেকেই বরিশালে বিভাগীয় গণসমাবেশের মাঠে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকালে জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের সমাবেশের মাঠে অবস্থান করতে দেখা গেছে। জানা গেছে, বরিশালে গণসমাবেশ সফল করতে সর্বোচ্চ করেছেন বিভাগীয় নেতারা। পরিবহণ ধর্মঘটের কারণে বাস ও নৌযান চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিশাল বহর নিয়ে আসছেন নেতা-কর্মীরা।

অনেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সমাবেশস্থলে হাজির হয়েছেন। অনেকে নসিমন ও অটোরিকশায় চেয়ে সমাবেশে এসেছেন। সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। মিছিল স্লোগানে মুখর সমাবেশস্থল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গণসমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন।

সব বাধা উপক্ষো করে জেলা-উপজেলার নেতাকর্মীরা ইতোমধ্যে বেলস পার্কে এসেছে। বেলসপার্ক এখন জনারণ্যে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হওয়ায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই বেলা ১১টায় সমাবেশ শুরু হয়ে গেছে।

 

 

কিউটিভি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad