ব্রেকিং নিউজ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

ইউক্রেনের সঙ্গে ফের শস্য পরিবহন চুক্তিতে ফিরল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৯:৩২:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে করা শস্য পরিবহন চুক্তিতে বহাল থাকার কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, শস্য পরিবহনের মানবিক করিডর সমরাস্ত্র পরিবহনে ব্যবহার করা হবে না এই নিশ্চয়তা তারা পেয়েছেন। চুক্তিতে পৌঁছাতে তুরস্ক ও একটি আন্তর্জাতিক সংগঠন সহায়তা করেছে বলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের সহায়তায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহনে ইউক্রেনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করে রাশিয়া। তবে গত মাসে ক্রিমিয়ার সেভাস্তপোলে এক হামলার পর চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। মস্কো অভিযোগ করে, ইউক্রেনের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে।  

 

 

কিউটিভি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad