ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঐশ্বরিয়ার পুরনো ছবি সামনে আনলেন অভিষেক

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৯:৩৩:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : ‌‘পন্নিইন সেলভান: পার্ট ওয়ান’ ছবিটি দিয়ে দারুণভাবে বড় পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া রাই। ছবিটি বক্স অফিসে অনেক রেকর্ড গড়েছে। এই সাফল্য উদযাপনের রেশ না কাটতেই ভক্তরা তার জন্মদিন নিয়ে মেতেছেন। গতকাল ১ নভেম্বর ছিল ঐশ্বরিয়ার জন্মদিন। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে পুরনো একটি ছবি সামনে এনেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ছবিতে সাদামাটা সাজে দেখা গেছে সাবেক বিশ্বসুন্দরীকে। ঐশ্বরিয়া চুলে ফুল পরছিলেন এমন অবস্থায় ছবিটি তোলা।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। স্ত্রীর জন্য সাফল্যও কামনা করেছেন তিনি। ‌মনি রত্নমের ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঐশ্বরিয়ার। ‘পন্নিইন সেলভান: পার্ট ওয়ান’ ছবিটির পরিচালকও তিনি। আগামী বছর ‘পন্নিইন সেলভান: পার্ট টু’তে দেখা যাবে ঐশ্বরিয়াকে।  

 

 

কিউটিভি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad