ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

লড়াই করে হেরে গেল বাংলাদেশ

superadmin | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৬:২৮:০৬ পিএম

ডেস্কনিউজঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড ওভালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। আজ বুধবার ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিবায়ক সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে আঁটসাঁট বোলিংয়ে ভারত সুবিধা করতে পারেনি, তারা করে মাত্র ১১ রান। তবে রোহিত শর্মার উইকেট হারানোর পর থেকে আগ্রাসী হয়ে ওঠেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। পাওয়ার প্লে শেষ করে তারা ১ উইকেটে ৩৮ রানে। আর প্রথম ৮ ওভারে ভারত করে ৫২ রান। এরপরই বাংলাদেশের বোলারদের উপর ছড়ি চালায় ভারতের ব্যাটাররা।

অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে ব্যর্থ হলেও লোকেশ রাহুল আর বিরাট কোহলি তুলে নেন অর্ধশতক। নির্ধারিত ২০ ওভারে উইকেট ৬ হারিয়ে রান ১৮৪ করে ভারত। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ১৮৫ রান। কিন্তু বৃষ্টি আইনে পরবর্তীতে সেই লক্ষ্য দাঁড়ায় ১৫১ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ করে ১৪৫ রান। ৫ রানের জয় পায় ভারত। এই জয়ে সেমিফাইনালের পথে কার্যত এক পা দিয়ে রাখলো রোহিত বাহিনী।

বিপুল/ ০২.১১.২০২২/ সন্ধ্যা ৬.২৩

▎সর্বশেষ

ad