ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ডোমারে ধর্ষন মামলার মুলহোতা গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ - ০৭:১৬:২৮ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ধর্ষন মামলার মূলহোতা পলাতক আসামি সুমন ইসলামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘদিনের পলাতক ধর্ষন মামলার মূল আসামি সুমন ইসলামকে ডোমার রেলস্টেশন বাজার থেকে গ্রেফতার করে। গত ২২ জুলাই উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন মধ্যে বেতগাড়া এলাকার মৃত সুবাহান আলীর মেয়ে সুবর্ণা আক্তার বাদী হয়ে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০ ধারা অনুযায়ী মামলা নং-০৮ তারিখ -২১/০৭/২২ইং দায়ের করেন।

উক্ত মামলা হওয়ার পর থেকে সুমন ইসলাম পলাতক রয়েছে। উল্লেখ্য যে,ধর্ষন মামলার মূল হোতা সুমন ইসলাম ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামে ছেলে। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের পলাতক আসামি সুমন ইসলামকে জেলা আদালতে প্রেরন করা হয়েছে।

কিউটিভি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৬

▎সর্বশেষ

ad