ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের কাছে হার, ফের বাংলাদেশের স্বপ্নভঙ্গ

superadmin | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৭:১৯:০৩ পিএম

ডেস্কনিউজঃ গত মাসে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে চ্যাম্পিয়নশিপ হারিয়েছে। এবার কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ ভারতের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নিল।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ২-১ গোলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

সোমবারের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বাংলাদেশ প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ আদায় করেছিল। ফিনিশিং দুর্বলতার জন্য গোল আদায় করতে পারেনি।

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে বক্সের একটু সামনে থেকে ভারতের ফরোয়ার্ড গাঙতে শট করে গোল করেন। ৯ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুণ করেন। এবার ডান প্রান্ত থেকে আসা ক্রসে বক্সের মধ্যে আনমার্কড। একা গোলরক্ষককে পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। বাংলাদেশের ডিফেন্ডার অফ সাইড ফাদে ফেলার চেষ্টা করেছিলেন। গোলের পরও প্রতিবাদ জানান অফসাইডের। তবে রেফারি গোলের সিদ্ধান্তে অটল থাকেন।

২ গোলে পিছিয়ে পড়ার ৪ মিনিটের মধ্যে বাংলাদেশ গোল দিয়ে ম্যাচে ফেরে। একটিং সংঘবদ্ধ আক্রমণে বক্সের মধ্যে ফাউল করেন ভারতীয় ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাশি বাজান। গ্রুপ ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক ম্যান মিরাজুল ইসলাম পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচের তিনটি গোলই করেছেন ৯ নম্বর জার্সিধারী।

বিপুল/১২.০৯.২০২২/সন্ধ্যা ৭.১৪

▎সর্বশেষ

ad