ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

‘পালিয়ে গিয়ে ভালো সিদ্ধান্ত নিচ্ছে রুশ সেনারা’

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৯:৫০:১১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার একটি ভিডিও বার্তায় বলেছেন, পাল্টা আক্রমণ শুরু করার পর এখন পর্যন্ত ২ হাজার বর্গ কিলোমিটার জায়গ স্বাধীন (পুনর্দখল) করেছে ইউক্রেনের সেনারা। 

শনিবার খবর আসে খারকিভের গুরত্বপূর্ণ শহর ইজিয়াম ছেড়ে পালিয়ে গেছে (পিছু হটেছে) রুশ সেনারা৷ 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন পালিয়ে গিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনারা৷ 

এদিকে বর্তমানে দুই দিকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা৷ একটি চলছে খারকিভে৷ অপরটি দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে। 

ইউক্রেনের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের সেনারা দক্ষিণ দিকে কয়েক কিলোমিটার করে অগ্রসর হচ্ছে৷ কিছু কিছু অঞ্চলে একদিনে ১২ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে তারা৷ 

তাদের দ্রুতগতির আক্রমণের কারণে ইজিয়াম ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়া৷ ৫৫ হাজার মানুষের শহর ইজিয়াম দখল করতে ছয় সপ্তাহ পরিশ্রম করেছিল রুশ সেনারা৷ রসদ পরিবহনের ক্ষেত্রে এটি বেশ গুরৃত্বপূর্ণ৷ কিন্তু ইউক্রেনীয় সেনারা সপ্তাহখানেক অভিযান চালিয়েই শহরটি পুনর্দখল করেছে। 

তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে সেনাদের পুনরায় সংঘটিত করতে ইজিয়ামে অবস্থানরত সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। 

সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ৯.৫০

▎সর্বশেষ

ad