ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল জব্দ থানায় মামলা

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০২:৫৪:০৪ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাটের দাসেরজঙ্গল বাজারে অভিযান চালিযে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত।জানা গেছে, উপজেলার দাসেরজঙ্গল বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেই বাজারের কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে ব্যবসায়ী মোকলেচ চৌকিদার ও সাইফুল চৌকিদারের গোডাউন থেকে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব যায়নি। এই বিষয়ে গোসাইরহাট থানায় মামলা হয়েছে।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, এই বিষয়ে নিয়মিত মামলা করা হয়েছে। আসামীদের আইনের আওতায় আনা হবে।

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/দুপুর ২.৫৩

▎সর্বশেষ

ad