ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

রাহুল গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ১২:৫২:৫২ পিএম

ডেস্ক নিউজ : নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়।

কংগ্রেসের জানায়, তারা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

চার দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।

যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন। শেখ হাসিনা ২০১৯ সালে শেষবার ভারতে গিয়েছিলেন।

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/দুপুর ১২.৫৩
▎সর্বশেষ

ad