ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

২ কেজি মুরগিতে ৪০০ গ্রাম কম, ২০ হাজার টাকা জরিমানা

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:৫৬:৪৮ পিএম

ডেস্ক নিউজ : কুমিল্লায় দুই কেজি ওজনের মুরগিতে ওজনে ৪০০ গ্রাম কম দেওয়ার অভিযোগে ব্রয়লার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর রাজাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম।

তিনি জানান, নগরীর শুক্রবার রাজগঞ্জ এলাকার মুরগিসহ নিত্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়। এ সময় তদার‌কি টি‌মের ছদ্মবেশী সদ‌স্যের কা‌ছে দুই কে‌জি সোনালি মুরগির ওজ‌নে ৪০০ গ্রাম কম দিয়ে ১১৬ টাকা বে‌শি নেওয়ায় রু‌বেল ব্রয়লার হাউস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা এবং ওজ‌নে কারচুপির কা‌জে ব্যবহৃত চার‌টি প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এ ছাড়া প‌রিমাপক য‌ন্ত্রের ওপর ফ্যা ন লা‌গি‌য়ে কৌশ‌লে ওজ‌নে কম দেওয়ায় আব্দুল্লাহ তাইফ ব্রয়লার হাউস‌কে ৩ হাজার টাকা, মূল্যও তা‌লিকায় গর‌মিল থাকায় গাজীপুরী ব্রয়লার হাউস‌কে ২ হাজার টাকা এবং অতি‌রিক্ত দা‌মে সব‌জি বি‌ক্রির প্রস্তাব করায় জাভে‌দের সব‌জির দোকান‌কে ৫০০ টাকাসহ মোট চার প্রতিষ্ঠান‌কে ২৫ হাজার ৫০০ টাকা জ‌রিমানা করা হয়।

এ অভিযা‌নে সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া এবং জেলা পু‌লি‌শের এক‌টি দলও উপ‌স্থিত ছিলেন। 

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৪.৫৬

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad