ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

জমি বিরোধের জের ধরে ফুলবাড়ীতে একই পরিবারের উপর ধারাবাহিক হামলা

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৩:১৮:২৯ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জমি বিরোধের জেরধরে একই পরিবারের উপর প্রতিপক্ষের ধারাবাহিক হামলা মারপিট করার ঘটনা ঘটছে, এতে এক মহিলাসহ তিনজন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধায় ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে। ধারাবাহিক হামলায় আহতরা হলেন বারাইপাড়া গ্রামের মৃত সমেস উদ্দিনের ছেলে আশেক আলী, আশেক আলীর ছেলে বিদ্যুৎ ইসলাম ও আশেক আলীর স্ত্রী বিলকিস বেগম।ভুক্তভোগী পরিবার জানায় আশেক আলীকে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় প্রতিপক্ষরা আশেক আলীর ছেলে বিদুৎ ইসলাম কে গত (৩০ আগষ্ট) রোববার মারপিট করে, এর একদিন পর (৩১ আগষ্ট) সোমবার সন্ধায় আবারো আশেক আলীর স্ত্রী বিলকিস বেগমের উপর হামলা ও মারপিট করে, আশেক আলীর ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরলেও, এখনো চিকিৎসাধীন আশেক আলীর স্ত্রী বিলকিস বেগম।

এঘটনায় থানায় একাধিকবার অভিযোগ করেও হামলা-মারপিটের হাত থেকে রক্ষা পায়নি ভুক্তভোগী পরিবার।ঋুক্তভোগী আশেক আলী জানায় বারাইপাড়া মৌজার তার ক্রয়কৃত ৫শতক জমি জবরদখল করে রাখে বারাইপাড়া গ্রামের আফছার আলীর ছেলে আইয়ুব আলী, আইয়ুব আলীর ছেলে আল আমিন, আব্দুর রহমানসহ তার পরিবারের সদস্যরা। এঘটনায় প্রতিবাদ করায় চলতি সনের মার্চ মাসে ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেন, জিডির আলোকে থানা পুলিশ বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে এফআইআর দায়ের করলে, বিবাদিরা গত ৩০ আগষ্ট তার ছেলে বিদ্যুৎ ইসলামের উপর হামলা ও মারপিট করে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে, বিবাদিরা (৩১ আগষ্ট) সোমবার সন্ধায় তার স্ত্রী বিলকিস বেগমের উপর হামলা করে।এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন থানায় অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৩.১৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad