ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শার্শা সীমান্তে ২ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

superadmin | আপডেট: ১৯ আগস্ট ২০২২ - ০৪:২৫:৫৪ পিএম

ডেস্কনিউজঃ যশোরের শার্শা সীমান্তে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আটক স্বর্ণের দাম প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

২১-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আজ সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এ তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে আটক করেন।

পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। ওই স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

সোনাসহ আটক মোনতাজকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বিপুল/১৯.০৮.২০২২/ বিকাল ৪.২১

▎সর্বশেষ

ad