ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডের ক্রিকেটার খেলতে চান জিম্বাবুয়ের হয়ে

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৮:০৮:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : খর্বশক্তির জিম্বাবুয়ে দলে নবজাগরণের সুবাতাস বইছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার পর বাংলাদেশের বিপক্ষে এই ফরম্যাটের সিরিজ জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর মাঝেই জানা গেল, ইংলিশ ক্রিকেটার গ্যারি ব্যালান্স খেলতে চাইছেন জিম্বাবুয়ের হয়ে! শুধু খেলতে চাওয়াই নয়, তিনি ইতোমধ্যে আইসিসির কাছে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ২৩ টেস্ট আর ১৬টি ওয়ানডে খেলেছেন ৩২ বছর ২৫৪ দিন বয়সী ব্যালান্স।

এই দুই ফরম্যাটে তার সংগ্রহ যথাক্রমে ১৪৯৮ এবং ৩৯৭ রান। ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে এবং ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ক্রিকেটার ১০ টেস্টে হাজার রান করেছিলেন। যা ছিল ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম হাজার রানের রেকর্ড। আইসিসির আইন অনুযায়ী, টেস্ট খেলুড়ে দেশের কোনো ক্রিকেটার সর্বশেষ তিন বছর জাতীয় দলের হয়ে না খেললে বা সুযোগ না পেলে তিনি অন্য দেশের হয়ে খেলার আবেদন করতে পারেন। উল্লেখ্য, গত জুনে ব্যালান্সসহ কয়েকজনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন পাকিস্তানি বংশোদ্ভূত ইয়র্কশায়ার ক্রিকেটার আজিম রফিক। ব্যালান্স সেই অভিযোগ স্বীকার করে অনুতাপও প্রকাশ করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

▎সর্বশেষ

ad