ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অধিকার ছিনতাই হয়ে গেছে : জিএম কাদের

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৬:২৩:৫৪ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন,  দেশে রাজনীতি নেই। দেশে রাজনীতি করার পরিবেশ সীমিত হয়ে গেছে। দেশের মানুষের কথা বলার অধিকার সীমিত হয়ে পড়েছে। এটা গণতান্ত্রিক চর্চার জন্য বড় ধরনের হুমকি। আমরা মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার জন্য কাজ করছি। আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অধিকার ছিনতাই হয়ে গেছে। আমরা মানুষের সব অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবো।

আজ বুধবার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের সাবেক নেতাদের সঙ্গে এক সভায় তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোমার, হুমায়ুন খান, দেলোয়ার হোসেন খান মিলন, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামীম আহমেদ রাজীব, এ.কে.এম. সাজ্জাদ পারভেজ, রেজাউর রাজী স্বপন চৌধুরী, রাকিব খান।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

▎সর্বশেষ

ad