ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চবি ছাত্রীকে নিপীড়ন: গ্রেফতার ৫ জন ২ দিনের রিমান্ডে

superadmin | আপডেট: ২৬ জুলাই ২০২২ - ০৪:২২:১৩ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে নিপীড়নের পর আপত্তিকর ভিডিও ধারণের মামলায় গ্রেফতার ৫ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা রিমান্ডের এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশ প্রসিকিউশন শাখায় দায়িত্বরত পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল হাটহাজারী থানা পুলিশ।

এর আগে গত ১৭ জুলাই রাতে চবি ক্যাম্পাসে যৌন নিপীড়নের শিকার হন। মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ছাত্রীর সঙ্গে থাকা তার বন্ধুকে আটকে রেখে তাকে যৌন নিপীড়নের পর বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এ ঘটনায় ২০ জুলাই ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।

বিষয়টি জানাজানি হলে আন্দোলনে নামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এরপর শুক্রবার রাতে র‌্যাব এ ঘটনায় চার জনকে গ্রেফতার করে। পরদিন দুপুরে আরও একজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ৫ জন হলো- আজিম (২৩), নূর হোসেন শাওন (২২), নুরুল আবছার বাবু (২২), মাসুদ রানা (২২) এবং মো. সাইফুল (২৩)।

র‌্যাব জানায়, আজিম ঘটনার মূল নেতৃত্বদাতা এবং চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। আজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ও নুরুল আবছার বাবু নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নূর হোসেন শাওন হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ও মাসুদ একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর সাইফুল লেখাপড়া করে না।

এদিকে গ্রেফতারের পর আজিম ও বাবুকে আজীবনের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাওন এবং মাসুদকে বহিষ্কার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিপুল/ ২৬.০৭.২০২২/ বিকাল ৪.১৮

▎সর্বশেষ

ad