ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সোনার চেন নিয়ে পালালো পিঁপড়ার দল!

Anima Rakhi | আপডেট: ৩০ জুন ২০২২ - ০৮:১৬:৫০ পিএম

ডেস্ক নিউজ : সোশ্যাল মিডিয়া যেন সমান্তরাল এক জগত! সেখানে মাঝেমাঝেই এমন ঘটনা ঘটে, যার সঙ্গে বাস্তব দুনিয়ার বহুদূরের সম্পর্ক! ৩০ জুন আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া দিবসের প্রাককালে তেমনই এক কাণ্ড ভাইরাল হল ভার্চুয়াল পৃথিবীতে। একদল পিঁপড়ার ডাকাতি করা দেখে চমকালো নেটিজেনরা। 

ভিডিওতে দেখা গেল, পিঁপড়ার দল একটি সোনার চেন তুলে নিয়ে যাচ্ছে। নেটিজেনরা মজা করে কমেন্টে লিখেছেন, কোন উদ্দেশ্যে এই ডাকাতি? এই অপরাধে তদন্তে পুলিশ নামবে? কোন আদালতে পিঁপড়ার বিরুদ্ধে মামলা উঠবে?

ভিডিওটি রিটুইট করে এক নেটিজেন লিখেছেন, “ক্ষুদ্র স্মাগলার, প্রশ্ন হল, আইনের কোন ধারা লগু হবে?” 

একজন লিখেছেন, “কাক-পাখিকে অনেক সময় গৃহস্থালির টুকিটাকি, খাবার নিয়ে উড়ে পালায় জানা ছিল। কিন্তু এরা তো মারাত্মক! আস্ত সোনার চেন নিয়েই পালাচ্ছে! জোট বেধে কাজ করার সুফল।” 

এক নেটিজেনের বক্তব্য, “মানুষ কোনওদিন ওদের শৃঙ্খলা, একতাকে হারাতে পারবে না।” 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৬

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad