ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আশা করি নিজের কাজের জন্য অজয় অনুতাপ করবে: টাবু

Anima Rakhi | আপডেট: ২৩ জুন ২০২২ - ১২:০৩:০৬ পিএম

বিনোদন ডেস্ক : অজয় দেবগন ও টাবু দু’জনেই বলিউডের জনপ্রিয় তারকা। সঙ্গে তারা তাদের দু’জনের খুব ভালো বন্ধু। আর এবার বন্ধু অজয়ের নামে মুখ খুললেন অভিনেত্রী টাবু। বললেন বিয়ে তো দূরের কথা, প্রেমটুকুও করেননি অজয়ের কারণে। তবে কেন?

বলিউডের অন্যতম সফল নায়িকা জীবনে যে কতগুলো প্রেম প্রস্তাব পেয়েছেন, তার কোন অঙ্ক নেই। তাই প্রশ্ন উঠেছে, তবু কেন একা থেকে গেলেন টাবু?

অজয়ের জন্যই নাকি কখনও প্রেম আসেনি তার জীবনে। হয়তোবা এই কথা শুনেই অনেকে অবাক হচ্ছেন। না, গুঞ্জন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাল্যবন্ধু এবং অধুনা সহকর্মী সম্পর্কে এমনই জানিয়েছেন অভিনেত্রী টাবু।

টাবু বলেন, “আমার খালাতো ভাই সমীর আর্যর পাশের বাড়িতে থাকত অজয়। ওর ভালো বন্ধুও ছিল। সেই বেড়ে ওঠার সময় থেকেই তাই অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই সময়ে সমীর আর অজয় আমার উপর নজর রাখত। আমার পিছন পিছন ঘুরত। কোনও ছেলেকে আমার সঙ্গে কথা বলতে দেখলেই তাকে মারধর করত। আমার একা থাকার পিছনে এটি একটা বড় কারণ। আশা করি নিজের কাজের জন্য অজয় অনুতাপ করবে।’

যদিও এ সব কথাই নিছক রসিকতার ছলেই বলেছেন টাবু।  টাবুর ঘনিষ্ঠতম বন্ধুদের তালিকায় অজয় অন্যতম।

তিনি আরও বলেন, “ যদি কাউকে ভরসা করা যায়, তবে সে হল অজয় দেবগণ। ওর মনটা বাচ্চাদের মতো। কিন্তু ও আগলে রাখতে জানে। অজয়  সেটে থাকলে প্রত্যেকেই নিশ্চিন্তে থাকে। আমাদের সম্পর্কটা অন্য রকম। আমরা একে অপরকে খুব স্নেহ করি।”

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

কিউটিভি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৩

▎সর্বশেষ

ad