ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চৌগাছায় ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২২ - ০৯:২১:৫৬ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন পুলিশ। আটক আসামীরা হলেন যশোর কোতয়ালী থানার বাগডাঙ্গা (কুমার ) গ্রামের নান্নু মোল্লার ছেলে রিপন হোসেন মোল্লা (২৮) এবং যশোর কোতয়ালী থানার চুড়ামনকাটি গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে গোলাম আজম (২০)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের একটি দল চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহদুল ইসলামের মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপাওে চৌগাছা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad