ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি

Anima Rakhi | আপডেট: ২১ জুন ২০২২ - ০৩:৩৬:৪৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাজেটে ল্যাপটপ, প্রিন্টার এবং টোনার কার্টিজের উপর প্রস্তাবিত অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের আবেদন জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।

আবেদনে বলা হয়, ১৯৯৮ সালে কম্পিউটারের উপর সকল ভ্যাট এবং ট্যাক্স প্রত্যাহারের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির বিকাশে প্রধানমন্ত্রী যে গোড়াপত্তন করে দিয়েছিলেন, তার উপর নির্ভর করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। 

এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা, দাফতরিক কাজসহ সর্বক্ষেত্রে আজ কম্পিউটার একটি নিত্য প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। করোনার সময়ে পুরো বাংলাদেশের সকল জরুরি কার্যক্রম, স্কুলের অনলাইন ক্লাস, মানুষের জীবনযাত্রাকে সচল রাখার সকল কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। 

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি করা ল্যাপটপ, প্রিন্টার, টোনার কার্টিজের উপর আমদানী পর্যায়ে অতিরিক্ত ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। করোনাকালীন সংকটের কারণে এবং জাহাজীকরণ ভাড়া বৃদ্ধি হওয়ায় ৩০% মূল্য বৃদ্ধি পেয়েছে। 

সম্প্রতি ডলারের দাম বাড়ায় বাংলাদেশে কম্পিউটারের দাম অতিরিক্ত ১০% বৃদ্ধি হয়েছে। তদুপরি ১৫% অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে সর্বমোট ৫৫% মূল্যবৃদ্ধি পাবে বলে আমরা আশংকা করছে সংগঠনটি। 

যার ফলশ্রুতিতে একটি ল্যাপটপের ন্যূনতম মূল্য মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রী, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সারদের নাগালের বাইরে চলে যাবে। এর ফলে, স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। তাই প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে কম্পিউটার সমিতি।

কিউটিভি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬
▎সর্বশেষ

ad