ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

superadmin | আপডেট: ১৪ জুন ২০২২ - ০৭:০৩:৪৮ পিএম

ডেস্কনিউজঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত নামে এক আইনজীবী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম হেসেন চৌধুরী বাবুল। তিনি বলেন, আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির বলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ইয়াছির আরাফাত বলেন, গত ১ জুন রাতে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নুর তার ফেসবুক পেজে একটি বক্তব্য প্রচার করেন। ওই বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তি করা হয়। তার এ বক্তব্য মিথ্যা, বানোয়াট অসম্মানজনক। আমি সংক্ষুব্ধ হয়ে মঙ্গলবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিপুল/১৪.০৬.২০২২/ সন্ধ্যা ৬.৫৮

▎সর্বশেষ

ad