ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টিকটকে লাইভ দেখতে লাগবে টাকা

Anima Rakhi | আপডেট: ২৫ মে ২০২২ - ০৪:১১:৫৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এ সময়ে ব্যাপক জনপ্রিয় শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম টিকটক। জনপ্রিয় এই প্ল্যাটফর্ম এ ‘লাইভ সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করছে, যার মাধ্যমে ভিডিও নির্মাতারা আয়ের সুযোগ পাবেন। যা ২৬ মে থেকে প্রাথমিকভাবে নতুন এই ফিচার চালু হবে।

এক ব্লগ বার্তায় টিকটক এই তথ্য নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় ভিডিও নির্মাতারা লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি সংগ্রহ করতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধা পাবেন টিকটক থেকে নির্বাচিত ১৮ বছরের বেশি বয়স্ক নির্মাতারা। 
তবে দ্রুতই অন্য ভিডিও নির্মাতারা এই সুবিধা পাবেন।

ইতোমধ্যে তিন থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত সময়সীমার মধ্যে বিভিন্ন ধরনের ছোট ভিডিও তৈরি করার সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে টিকটক।

কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১১

▎সর্বশেষ

ad