ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সড়কে ঝরল প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই পরীক্ষার্থীর প্রাণ

superadmin | আপডেট: ২০ মে ২০২২ - ০৩:৪৪:২৪ পিএম

ডেস্কনিউজঃ চাঁদপুরে পণ্যবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকার মিয়ারবাজার স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে মো. আবদুল্লাহ (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজিচালত অটোরিকশা এবং বিপরীত দিকের পণ্যবাহী পিকআপটি ঘোষেরহাট এলাকায় পৌঁছলে মুখোমুখি এ সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে ফাতেমা আলম মারা যান। ওই সিএনজিচালিত অটোরিকশায় থাকা আরো যাত্রীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মো. আবদুল্লাহ নামের আরেক পরীক্ষার্থী মারা যান। নিহতরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে চাঁদপুর শহরের আলআমিন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনার পর থেকে সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী পিকআপের চালক পলাতক রয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

এদিকে, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

কিউএনবি/বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /বিকেল ৩.৩৬

▎সর্বশেষ

ad