ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ কেন জানালেন বাণিজ্যমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ১৬ মে ২০২২ - ০৩:৫১:০২ পিএম

ডেস্ক নিউজ : ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার পর থেকে দেশে হু হু করবে বাড়ছে এই পণ্যের দাম। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের কৃষকের কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানি বন্ধ করা হয়েছে। পেঁয়াজের কেজি ৪৫ টাকা পর্যন্ত যৌক্তিক। কিন্তু ৫০ টাকার বেশি হলে সেটা আর যৌক্তিক হবে না। 

সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। 

ভোজ্যতেল কারসাজির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সরকারকে এটাও মাথায় রাখতে হয়, বাজারে যাতে ভীতিকর পরিবেশ তৈরি না হয়।

বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে স্বীকার করে মন্ত্রী বলেন, দাম কমাতে সরকার উদ্যোগ নিয়েছে।

কিউটিভি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad