ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

superadmin | আপডেট: ১৫ মে ২০২২ - ০৭:১৩:১৩ এএম

ডেস্কনিউজঃ অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।

শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশি ছাড়াও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর একজন রয়েছেন। তারা ২০ থেকে ৩৮ বছরের। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন, যা তিউনিসিয়ার উত্তরপূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে। তারা অবৈধভাবে নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে ভূমধ্যসাগরে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪০১।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১.০৭

▎সর্বশেষ

ad