স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গতরাতে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও লিভারপুল। বেনফিকার মাঠে এই ম্যাচে জিততে পারেনি কেউই। ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতলেও দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিভারপুলকে।
ম্যাচের ২১তম মিনিটে কোনোটের গোলে এগিয়ে গিয়েছিল অলরেডরা। এর ১১ মিনিট পরই সেই গোল শোধ করে দেন বেনফিকার গঞ্জালো রামোস। ম্যাচের ৫৫ ও ৬৫তম মিনিটে দুই গোল করে লিভারপুলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রবার্তো ফিরমিনো। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেনফিকা। ৭৩ ও ৮২তম মিনিটে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান রোমান ইয়ারেমচুক ও ডারউইন নুনেজের। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল।
কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১






