ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বায়ার্নকে ‘কৃষক লিগে’ স্বাগত জানালো ভিয়ারিয়াল

admin | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ - ০৭:৩৬:৪২ পিএম

স্পোর্টস ডেস্ক : আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল রাতে অবিশ্বাস্য মুহূর্ত উপহার পেয়েছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ছয়বারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা বায়ার্ন মিউনিখকে বাড়ি পাঠিয়ে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে পা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকে ভিয়ারিয়ালের সামাজিক মাধ্যমগুলোতে একের পর এক উদযাপনের পোস্ট করে যাচ্ছিলেন পেজের অ্যাডমিন। এর মাঝে একটি পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টটিতে বায়ার্ন মিউনিখকে উদ্দেশ করে লেখা ছিল, ‘ওয়েলকাম টু উয়েফা ফারমারস লিগ। ‘ পোস্টে একটি ছবি যুক্ত ছিল। যেখানে বোঝানো হয়েছে জমি চাষাবাদের জন্য একটি ট্রাক্টরের মতো গাড়ির ওপর বসে টুপি পরা এক লোক ইতিবাচক অর্থে বুড়ো আঙুল দেখাচ্ছেন।

kalerkantho

ফ্রেঞ্চ লিগ ওয়ানকে হাসিঠাট্টা করে সবাই কৃষক লিগ বলে থাকে। সেদিক থেকে স্প্যানিশ ক্লাবটি বায়ার্নকে উদ্দেশ করে কেন এমন মন্তব্য করল তার কোনো উপযুক্ত উত্তর নেই। তবে ধারণা করছে, ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি স্পেন ছেড়ে যাওয়ায় লা লিগাকে কেউ কেউ কৃষক লিগ বলে থাকে। এ ছাড়া কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের পর বায়ার্নের কোচ হুলিয়ান নাগেলসমান ভিয়ারিয়ালকে খানিকটা খাটো চোখে দেখেছিলেন। হয়তো এসব কারণেই বায়ার্ন মিউনিখকে কৃষক লিগে স্বাগত জানিয়েছে ভিয়ারিয়াল।

 

 

 

কিউটিভি/আয়শা/১৩ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad