ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মদ্রিচের চোখে চেলসি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ

admin | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ - ০৩:০৫:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : নিজের ফুটবল ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বায়ার্ন মিউনিখের মত  তারকা ঠাসা দলগুলোর বিরুদ্ধে। এদের মধ্যে লুকা মদ্রিচের চোখে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি। তাদের বিপক্ষে খেলা খুবই কঠিন মনে করছেন রিয়ালের এই তারকা। চেলসিকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পর মদ্রিচ বলেন,’আমার কাছে চেলসি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

আমি মাতো কোভাচিচের কারণে চেলসির খেলা অনেক দেখি। তারা খুব কঠিন এবং শারীরিক দল। খুব কমপ্যাক্ট, এবং আমরা জানতাম যে এটি কঠিন হবে। ‘মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় রিয়ালের। ফিরতি লেগে মাদ্রিদ যখন ৩ গোলে পিছিয়ে হারের শঙ্কায় ঠিক তখনি রদ্রিগোকে দিয়ে দারুণ একটি গোল করিয়েছেন লুকা মদ্রিচ। বক্সের বেশ খানিকটা বাইরের কোনাকুনি থেকে বুটের মাথা দিয়ে তুলে দেওয়া বাঁকানো পাস থেকেই গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে করিম বেনজিমার গোলে সেমিফাইনালে পা দেয় রিয়াল মাদ্রিদ।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৪

▎সর্বশেষ

ad