ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চেলসিকে পেছনে ফেলে সেমিতে রিয়াল

admin | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ - ০২:৪৫:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে বিদায় করে ইউরোপসেরার আসরের সেমিফাইনালে যেতে সান্তিয়াগো বার্নাব্যুতে রূপকথার গল্প লিখতে হতো চেলসির। জিততে হতো অন্তত ৩-০ গোলে। কাজটা ব্লুজরা করেও ফেলেছিল। কিন্তু শেষ মুহূ্তে তাদের ওই রূপকথার স্ক্রিপ্ট ছিঁড়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেছেন লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচে হেরেছে ৩-২ গোল। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ইউরোপের আসরের সেরা দলটি শেষ চার নিশ্চিত করেছে।

ঘরের মাঠে কার্লো আনচেলত্তির দল ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে। গোল করেন তরুণ ব্লুজ তারকা ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে অ্যান্তোনিও রুডিগার গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের ৭৫ মিনিটে গোল করেন টিমো ওয়ার্নার। দলকে সেমির পথে তুলে নেন। চেলসি তখন শেষ চার হতে ১০ মিনিট দূরত্বে। এমন সময় বদলি নেমে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় দাঁড়ায় এবং অতিরিক্ত সময়ে গড়ায়। এর পর ৯৬ মিনিটে গমভিনিসিয়াসের ক্রসে হেডে গোল করে দলকে সেমিতে তুলে নেন করিম বেনজেমা। শেষ চারে ব্লাঙ্কোসরা ম্যানসিটি-অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষ খেলবেন।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪২

▎সর্বশেষ

ad