ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বল ছুড়ে মারায়’ খালেদকে জরিমানা আইসিসির

admin | আপডেট: ১২ এপ্রিল ২০২২ - ০৪:১৯:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইনকে বল ছুড়ে মারেন খালেদ আহমেদ। ঘটনাটি ঘটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। ৯৫তম ওভারটিতে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করলে সেই বলটি স্ট্রাইকে থাকা ভেরেইনের দিকে ছুড়ে মারেন তিনি। 

অবশ্য খালেদ সঙ্গে সঙ্গেই ভেরেইনের কাছে ক্ষমা চেয়েছেন। বিনা কারণে তার এমন আগ্রাসী ব্যবহারের জন্য তাকে মাঠে সতর্ক করতেও দেখা গেছে। ওই কাণ্ডের পর অনফিল্ড আম্পায়ার এরাসমাস বাংলাদেশ দলের অধিনায়ককে ডেকে সতর্ক করেন।

এ ঘটনার কারণে খালেদের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী কোনো ক্রিকেটার যদি অপ্রয়োজনীয়ভাবে আম্পায়ার, ব্যাটারের দিকে আগ্রাসী মনোভাব নিয়ে বল থ্রো করেন তাহলে তা নিয়ম ভঙ্গের আওতায় পড়বে। খালেদও সেটিই করেছেন। যে কারণে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের এ পেসারকে। জরিমানা পাশাপাশি ডিসিপ্লিন রেকর্ডে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। পুরো টেস্ট সিরিজজুড়েই এমন আগ্রাসী দেখা গেছে দুই দলের ক্রিকেটারদের। খালেদ যে ম্যাচের জন্য জরিমানার কবলে পড়েছেন ওই টেস্ট বাংলাদেশ হারলেও দুই ইনিংস মিলিয়ে চার উইকেট শিকার করেছেন তিনি। 

কিউটিভি/আয়শা/১২ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad