ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বাবর আজম এ যুগের ব্র্যাডম্যান-লারা’

admin | আপডেট: ১২ এপ্রিল ২০২২ - ০৪:০৬:২৩ পিএম

স্পোর্টস ডেসক্ : পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। বাবর আজমকে এ যুগের ব্র্যাডম্যান-লারার সঙ্গে তুলনা করেছেন তিনি। ২০১৯ সালেই বাবর আজমকে পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিয়েছিলেন রশিদ লতিফ। কিন্তু তিন বছর পর বাবর ব্যাটসম্যান হিসেবে আরও নতুন উচ্চতায় উঠেছেন বলে দাবি করেন সাবেক এই উইকেটকিপার। 

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাবরের প্রশংসা করে রশিদ লতিফ বলেন, আমি এই টুইটটা ২০১৯ সালে করেছিলাম। একবার আমরা ইংল্যান্ড সফরে গিয়েছিলাম, সেখানে এক জায়গায় আমি সব খেলোয়াড়দের নাম লিখেছি, যাদের সঙ্গে আমি খেলেছি। মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার, আনোয়ার, ইনজামাম, ইউসুফ, ইউনুস, সাকলায়েন—কিন্তু বাবর সবার চেয়ে এগিয়ে। আমি কিন্তু আরও অনেক আগের কথা বলছি। এখনকার কথা চিন্তা করলে ও আরও অনেক বড় খেলোয়াড় হয়ে গিয়েছে।

বাবর আজমকে সরাসরি এ যুগের ডন ব্র্যাডম্যান আর ব্রায়ান লারা আখ্যা দিয়ে তিনি বলেন, এখন ত্রিশ গজ বৃত্তের মধ্যে পাঁচজন ফিল্ডার থাকে, আগে থাকত চারজন। আনোয়ার ইনজামামদের সময় বৃত্তের বাইরে এখনকার মতো একজন ফিল্ডার কম থাকলে ওরা বোলারদের আস্ত খেয়ে ফেলত। ওরা ওই যুগের সেরা ব্যাটসম্যান ছিল। বাবর এই যুগের ব্র্যাডম্যান-লারা। আমি শুধু এটাই বলতে চাইব।

বাবরকে এ যুগের ব্র্যাডম্যান-লারা বললেও রশিদের চোখে পাকিস্তানের ইতিহাসে বাবরের চেয়ে ভালো ব্যাটসম্যান আছে, আমি সাঈদ আনোয়ারের কথা বলব। ওর মতো ব্যাটসম্যানই হয় না। কোনো সন্দেহ ছাড়াই পাকিস্তান ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। আমি সাঈদ আনোয়ারকে কাছ থেকে দেখেছি, বিশ্বাস করুন, ও আসলেই দুর্দান্ত একজন খেলোয়াড়। ও অনেক অল্প অনুশীলন করত। তাই দুই যুগের খেলোয়াড়দের মধ্যে তুলনা করাটা ঠিক হবে না।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে দুবার আইসিসির মাসের সেরা খেলোয়াড় হলেন বাবর আজম। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির মাস সেরার পুরস্কার জিতে নেন বাবর।

 

 

কিউটিভি/আয়শা/১২ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad