ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পিসিবি চেয়ারম্যানের পদ ছাড়বেন কিনা জানালেন রমিজ রাজা

admin | আপডেট: ১২ এপ্রিল ২০২২ - ০৩:২৫:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েছেন মাত্র সাত মাস হলো। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। কারণ তাকে এই পদে ‘বসানো’ ইমরান খান এখন আর ক্ষমতায় নেই। তবে রমিজ সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই।

মঙ্গলবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। পাকিস্তানের বিগত সব প্রধানমন্ত্রীর মতো ইমরান খানকেও প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। গত শনিবার সংসদে আয়োজিত অনান্থা ভোটের পর পতন হয় পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এ ক্রিকেটারের।

পাকিস্তানের এই রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়তে যাচ্ছে পিসিবিতেও। রমিজ ছাড়াও পদ হারানোর শঙ্কায় আছেন অনেকেই। অবশ্য প্রতিবারই এমনটি হয়ে থাকে। নতুন করে সরকার আসে আর পরিবর্তন আসে পিসিবির প্রধানের পদে।  

 

 

কিউটিভি/আয়শা/১২ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad