ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অবশেষে জয়ের দেখা পেল সাকিব-মুশফিকের মোহামেডান

admin | আপডেট: ১১ এপ্রিল ২০২২ - ০৯:১৪:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : সাভারের বিকেএসপির মাঠে সোমবার (১১ এপ্রিল) প্রথমে ব্যাট করতে নেমে আব্দুল মজিদ ও শুভাগত হোমের ব্যাটে ৯ উইকেট হারিয়ে ২২৮ রানের লড়াকু পুঁজি পায় মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সিটি ক্লাবের ইনিংস থামে ২২৩ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে মোহামেডান। একে একে বিদায় নেয় সৌম্য সরকার, কুশাল মেন্ডিস, রনি তালুকদার, মাহমুুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম।  শঙ্কা জেগেছিল স্বল্প রানেই গুটিয়ে যাওয়ার। তবে শুভাগত হোমের ৫৯ রান ও আব্দুল মজিদের ৬৪ রানে ভর করে শেষ পর্যন্ত ২২৮ রান তুলতে সক্ষম হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

জবাবে শুরুটা দারুণ করে সিটি ক্লাবের দুই ওপেনার তৌফিক ও কমল। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন তারা। তাদের জুটি ভাঙেন নাজমুল অপু। ১৩ রান যোগ করতেই শুভার বলে আউট হন পঞ্চাশ হাঁকানো তৌফিক।
১০০ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিটি ক্লাব। ১৪২ রানে ৭ উইকেট পড়ার পর দলকে আবার জয়ের আশা জোগান জাওয়াদ ও রাজিবুল। তবে ১৮৬ রানে অষ্টম উইকেট পড়লে ফের ম্যাচে পিছিয়ে যায় দলটি। জাওয়াদ রোয়েন এক প্রান্ত থেকে আগলে রেখে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।

ম্যাচ শেষ হতে তখনও ৯ বল বাকি। দলের প্রয়োজন ছিল ৬ রান। ওভারের চতুর্থ বলটিতে ৬৯ রান করা জাওয়াদকে আউট করেন সৌম্য। ফলে ৮ বল বাকি থাকতেই ম্যাচটি হেরে যায় সিটি ক্লাব। সৌম্যর বলে শেষ উইকেটটি হারিয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়েন জাওয়াদ। এদিকে এই জয়ের ফলে সুপার লিগের আশা টিকে রইলো মোহামেডানের। সেক্ষেত্রে লিগ পর্বে নিজের পরের ম্যাচটি তাদের জিততেই হবে, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী লিজেন্ডব অব রূপগঞ্জ। শুধু জিতলেই হবে না মোহামেডানের, তাকাতে হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স আর রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচের দিকে। এ ম্যাচ রূপগঞ্জ জিতলে নেট রেন রেটে হিসেব হবে।

 

 

কিউটিভি/আয়শা/১১ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad