ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

টেস্টে হোয়াইটওয়াশ বাংলাদেশ

admin | আপডেট: ১১ এপ্রিল ২০২২ - ০৩:২৫:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনেই বড় হার দেখল বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানেই গুটিয়ে গেল মুমিনুল হকের দল। চতুর্থ দিন সকালেই ৩৩২ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা। 

এর আগে সফরকারীরা ডারবান টেস্টে হেরেছিল ২২০ রানে। দুই টেস্টেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সব মিলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানে।

এ রান তাড়া করতে নেমে একই দিনে তিন উইকেট হারায় বাংলাদেশ। গেল ইনিংসে ব্যর্থ হওয়া জয় এ ইনিংসেও ফেরেন শূন্য করে। নাজমুল হোসেন শান্ত ফেরেন ৭ রানে। তামিম ইকবাল ফেরেন ১৩ রানে।

দ্বিতীয় ইনিংসে নেমে তিন উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। মোট ৩৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের লড়াইয়ে নামে মুমিনুল হকের দল।

স্বাভাবিকভাবে এ রান তোলা খুব কঠিন। তা ছাড়া অন্ততপক্ষে ম্যাচ বাঁচাতে হলেও আরও দুই দিন টিকে থাকতে হতো বাংলাদেশকে। জয় কিংবা ম্যাচ বাঁচানো দুটিই ছিল বাংলাদেশের জন্য চরম কঠিন পরীক্ষা। তবে দ্রুত উইকেট হারিয়ে হারই দেখতে হল তামিম, মুশফিক, মুমিনুলদের।

কিউটিভি/অনিমা/১১ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad