ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইমরানের গদিচ্যুতির প্রভাব পিসিবিতেও? রমিজ রাজার পদত্যাগের গুঞ্জন

admin | আপডেট: ১১ এপ্রিল ২০২২ - ০৩:২১:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতেই, তার বড় প্রভাব পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি)। পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। তারপরই তাকে সরে যেতে হয় পাকিস্তান প্রধানমন্ত্রীর পদ থেকে। আর এরপরেই ডামাডোল শুরু পাকিস্তান ক্রিকেট বোর্ডেও। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, সম্ভবত পদত্যাগ করতে চলেছেন পিসিবি’র চেয়ারম্যান রমিজ রাজা। বিভিন্ন গণমাধ্যমের খবরে এমন দাবি করা হচ্ছে।

আসলে রমিজ রাজাকে বোর্ডের চেয়ারম্যান পদে নিয়ে এসেছিলেন ইমরান খানই। তখন যে রামিজকে চেয়ারম্যান করা নিয়ে অসন্তোষ ছিল না, তা নয়। তবে প্রধানমন্ত্রীর উপরে কেউ কোনও কথা বলতে পারেননি। কিন্তু ইমরানের গদি উল্টোতেই সেই অসন্তোষই মাথাচারা দিয়েছে। এই মুহূর্তে রমিজ রাজা আইসিসি’র মিটিংয়ের জন্য দুবাইয়ে রয়েছেন। সেখান থেকেই জানা গেছে, তার পদত্যাগের ভাবনার কথা। পাকিস্তান বোর্ডেরই এক সূত্রের দাবি, ‘ইমরানের ইচ্ছেতেই রমিজ বোর্ড প্রধান হয়েছিলেন। ইমরানের অধীনে যারাই খেলেছে, তারা প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করে। ধারাভাষ্যকার, টিভি বিশেষজ্ঞ হিসেবে রমিজ যথেষ্ট ভালো জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ইমরান খান বলায় ওসব ছেড়ে বোর্ডের দায়িত্ব নেন তিনি। রমিজ নিজেও আগে বলেছেন যে, ইমরান প্রধানমন্ত্রী থাকা পর্যন্তই তিনি বোর্ডের প্রধান থাকবেন।

পাকিস্তানের নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী সরাসরি ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়োগ করতে পারেন। নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি চাইলেই কেবল রমিজ তার পদে থাকতে পারবেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর্যন্ত রমিজ আর পদে থাকতে চান কিনা, সেটাই বড় প্রশ্ন। সূত্র: জিও টিভি

 

 

কিউটিভি/আয়শা/১১ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad