ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশ সফরের আগে কোচ নিয়োগ দিল শ্রীলংকা

admin | আপডেট: ১০ এপ্রিল ২০২২ - ০৫:০১:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ঢাকা সফরের আগে প্রধান কোচ নিয়োগ দিল লংকানরা। সবশেষ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান সিলভার উড। ইংল্যান্ডের সাবেক এই প্রধান কোচকেই নিয়োগ দিল শ্রীলংকা।

শনিবার এক বিবৃতিতে ক্রিকেট শ্রীলংকা জানায়, দুই বছরের চুক্তি হয়েছে ইংল্যান্ডের সাবেক এই কোচের সঙ্গে। মিকি আর্থার পদত্যাগ করার পর কয়েক মাস ধরে শ্রীলংকার স্থায়ী প্রধান কোচের পদটি খালি ছিল। গত বছরের শেষের দিকে শ্রীলংকার কোচের পদ থেকে সরে দাঁড়ান আর্থার। এরপর তিনি যোগ দেন ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে।

 

 

কিউটিভি/আয়শা/১০ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

▎সর্বশেষ

ad