স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজদের একাদশে পরিবর্তন এসেছে একটি। এনরিচ নর্কিয়ার পরিবর্তে খেলছেন খলিল আহমেদ। আগের ম্যাচে ঠিক মতো বল করতে পারেননি ইনজুরি থেকে ফেরা নর্কিয়া। অন্যদিকে কলকাতার একাদশে নেই একটিও পরিবর্তন।
এবারের আসরে এখন পর্যন্ত দিল্লি শিবির ফুরফুরে মেজাজে নেই। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে তারা। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে জিতলেও পরের দুটি ম্যাচে দিল্লি হেরেছে গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তাদের অবস্থান সাত নম্বরে।
অন্যদিকে ফুরফুরে মেজাজে রয়েছে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স শিবির। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা, ৬ পয়েন্ট নিয়ে টেবিলে কলকাতার অবস্থান সবার শীর্ষে।
কলকাতা ও দিল্লি এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৯ ম্যাচে। যেখানে জয়ের পাল্লা হেলে আছে কলকাতার দিকে। তারা জিতেছে ১৬ ম্যাচে, অন্যদিকে দিল্লির জয় ১২ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।
দিল্লি একাদশ
পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, রিশভ পন্ত, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
কলকাতা একাদশ
আজিঙ্কা রাহানে, ভেঙ্কাটেস আইয়ার, শ্রেয়াস আইয়ার, স্যাম বিলিংস, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিস, প্যাট কামিন্স, উমেশ যাদব, রাসিখ সালাম ও ভরুন চক্রবর্তী
কিউটিভি/আয়শা/১০ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩






