ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

admin | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ - ১০:০১:০৬ পিএম

ডেস্কনিউজঃ স্কোরবোর্ডে ৮২ রান থাকা পর্যন্ত বাংলাদেশের ইনিংস ভালোই চলছিল। এর পরই হঠাৎ ছন্দপতন ঘটে। দারুণ খেলতে থাকা তামিম ইকবাল ৪৭ রান করে বিদায় নেন। এরপর ৪০ রানের মধ্যেই একে একে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাস বিদায় নেন। তখনই ফলোঅনের শঙ্কা জাগে।

তবে আশার কথা হলো দিনের বাকিটা সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন (৯ এপ্রিল) শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩০ ও ইয়াসির আলি রাব্বি ৮ রানে অপরাজিত আছেন। তারা আগামীকাল তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামবেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে এখনো ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ। স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। তারা স্কোর কোথায় নিয়ে যেতে পারেন এখন সেটাই দেখার বিষয়। তবে একটা প্রশ্ন এখনই ঘুরপাক খাচ্ছে, এই টেস্টে বাংলাদেশের পরাজয় কী নিশ্চিত হয়ে গেলো?

আজ সারাদিনে মোট ৮৭ ওভার ২ বল খেলা হয়েছে। এতে রান উঠেছে ৩১৪ এবং উইকেট পড়েছে ১০টি।

বিপুল/কিউএনবি /৯ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad