ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

খালেদের গোলায় এলোমেলো ভেরেইনের স্টাম্প

admin | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ - ০৩:০৮:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে এলোমেলা করে দিয়েছেন কাইল ভেরেইনের স্টাম্প। প্রোটিয়াদের সংগ্রহ ৩০০ ছোঁয়ার পরই ষষ্ঠ উইকেটের দেখা পায় বাংলাদেশ।

প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৩১৮ রান। উইয়ান মুলডার ১৪ ও কেশব মহারাজ ১২ রানে ব্যাট করছেন। এর আগে, ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে আজকের খেলা শুরু করে স্বাগতিকরা।  বাংলাদেশের পক্ষে খালেদে আহমেদ বোলিংয়ের সূচনা করেন। দিনের প্রথম ওভারের ষষ্ঠ বলে ওই কাইল ভেরেইনের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিল বাংলাদেশ।  আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিয়েছিলেন মমিনুল। তবে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে-বলে কোনো সংযোগ হয়নি। ফলে বাংলাদেশ হারায় একটি রিভিউ। বাংলাদেশের হাতে আর মাত্র একটি রিভিউ বাকি আছে এখন।

 

 

কিউটিভি/আয়শা/৯ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৬

▎সর্বশেষ

ad