ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লাহোরে ইফতার বিতরণ করছেন বাবর, ভিডিও ভাইরাল

admin | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ - ০২:২৯:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাজে পারফরম্যান্সের পর আন্তর্জাতিকে ফর্ম ফিরে পান বাবর আজম। জাতীয় দলের জার্সি গায়ে জ্বলে ওঠেন তিনি।  অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার ৬ ইনিংসের রান ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫* ও ৬৬। তার দুর্দান্ত পারফরম্যান্সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে পাকিস্তানকে। 

এমন চাঙা মনভাব নিয়ে ছুটিতে নিজের শহরে ফিরেই ইফতার বিতরণে আত্মনিয়োগ করলেন পাকিস্তানের অধিনায়ক। বৃহস্পতিবার সহ–অধিনায়ক শাদাব খানকে নিয়ে নিজের শহরের রাস্তায় ইফতারি বিতরণ করেছেন বাবর। পঞ্চম রোজার দিনে ইফতারি বিতরণ করেছেন তিনি। তার সেই কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, লাহোরের রাস্তায় ইফতারি বিতরণ করছেন বাবর ও শাদাব।  বড় এক হাঁড়ি থেকে বিরিয়ানি বিতরণ করছেন বাবর। পাশে বেশ কয়েকটি পাত্রে শরবতও ছিল। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি শাদাব।  তবে অধিনায়ককে সঙ্গ দিতে ঠিকই লাহরে হাজির হন শাদাব।

 

 

কিউটিভি/আয়শা/৯ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫

▎সর্বশেষ

ad